Ads Area

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

0

 ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর




১) সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়?


Ans: 1823 খ্রিস্টাব্দে


২) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?


Ans: গিরিশচন্দ্র ঘোষ।


৩) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?


Ans: লর্ড ক্যানিং।


৪) চাইবাসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?


Ans: ইংরেজদের সাথে কোলদের।


৫) খুৎকাঠি প্রথার অর্থ কি?


Ans: জমির যৌথ মালিকানা।


৬)ভারতে কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?


Ans: 1858 খ্রিস্টাব্দে।


৭) ভারতমাতা চিত্রটি কে অংকন করেন?


Ans: অবনীন্দ্রনাথ ঠাকুর।


৮)বর্তমান ভারত গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?


Ans: উদ্বোধন পত্রিকা।


৯) বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়?


Ans: চার্লস উইলকিন্স।


১০)ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন?


Ans: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।


১১)নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?


Ans: 1920 খ্রিস্টাব্দে।


১২) "Peasants movement in India" গ্রন্থটি কার লেখা?


Ans: ডি.এন ধনাগারে।


১৩) মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?


Ans: 1929 খ্রিস্টাব্দে।


১৪) নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন?


Ans: উর্মিলা দেবী।


১৫) কোন আন্দোলনের সময় তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়েছিল?


Ans: অহিংস অসহযোগ আন্দোলন।


১৬) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কবে প্রকাশিত হয়?


Ans: 1932 খ্রিস্টাব্দে।


১৭) স্বতন্ত্র ভাষা ভিত্তিক অঙ্গরাজ্য অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয়?


Ans: 1953 খ্রিষ্টাব্দে।


১৮)কে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন?


Ans: সর্দার বল্লভ ভাই প্যাটেল।


১৯)"বামাবোধিনী" পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?


Ans: উমেশচন্দ্র দত্ত।


২০) নীল কমিশন কবে গঠিত হয়েছিল?


Ans: 1860 খ্রিস্টাব্দে।


২১) A Nation in Making গ্রন্থটি কার লেখা?


Ans: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


২২) ফরওয়ার্ড ব্লক দল কে কবে গঠন করেন?


Ans: 1939 খ্রিস্টাব্দে, সুভাষচন্দ্র বসু।


২৩) কোন বিশ্ববিদ্যালয় কে "গোলদিঘির গোলামখানা " বলা হতো ?


Ans: কলকাতা বিশ্ববিদ্যালয়কে।


২৪) গোয়া কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়?


Ans: 1961 খ্রিস্টাব্দে।


২৫) নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।


Ans: দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরন বিশ্বাস।


২৬) ভারত সভা কে কবে গঠন করেন?


Ans: 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


২৭) হিন্দু মেলা কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: 1867 খ্রিস্টাব্দে, নবগোপাল মিত্র।


২৮) কার্লাইল সার্কুলার জারি করার প্রধান উদ্দেশ্য কি ছিল?


Ans: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে ছাত্রদের দূরে সরিয়ে রাখা।


২৯) বঙ্গদর্শন পত্রিকাটি কে কবে প্রথম প্রকাশ করেন?


Ans: 1872 খ্রিস্টাব্দে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


৩০) পাঞ্জাবের উট চালকদের গানকে কি বলে?


Ans: টপ্পা গান।


৩১)ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকার্টা কাকে বলা হয়?


Ans: 1854 খ্রিস্টাব্দের উডের ডেসপ্যাচ কে।


৩২)"হুতোম প্যাঁচার নকশা" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: কালীপ্রসন্ন সিংহ।


৩৩) প্রথম ভারতীয় মহিলা ডাক্তার কে ছিলেন?


Ans: কাদম্বিনী গাঙ্গুলী।


৩৪) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?


Ans: হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও।


৩৫) সতীদাহ প্রথা রদ হয়েছিল কোন আইনের দ্বারা?


Ans: 17 নম্বর রেগুলেশন।


৩৬) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?


Ans: কেশব চন্দ্র সেন (১৮৬৬ খ্রিস্টাব্দে)


৩৭)"মেদিনীপুরের লক্ষীবাঈ" কাকে বলা হয়?


Ans: রানী শিরোমণি কে।


৩৮) রংপুর বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?


Ans: নুরুলউদ্দিন।


৩৯) জমিদার সভার সভাপতি কে ছিলেন?


Ans: রাধাকান্ত দেব।


৪০)আধুনিক ভারতীয় জাতীয়তাবাদী ব্যঙ্গচিত্রের জনক কাকে বলা হয়?


Ans: গগনেন্দ্রনাথ ঠাকুর।


৪১) ইলবার্ট বিলের বিপক্ষে গড়ে ওঠা সংগঠন টির নাম কি?


Ans: প্রতিরক্ষা সভা/ডিফেন্স অ্যাসোসিয়েশন।


৪২) বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: আচার্য জগদীশচন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে।


৪৩)"লাঙ্গল" পত্রিকার সম্পাদক কে ছিলেন?


Ans: কাজী নজরুল ইসলাম।


৪৪) দিপালী সংঘ কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: লীলা নাগ, 1923 খ্রিস্টাব্দে।


৪৫) রশিদ আলী দিবস কবে পালন করা হয়?


Ans: 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি।


৪৬) রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?


Ans: 1953 খ্রিস্টাব্দে।


৪৭) স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটির নাম কি?


Ans: অন্ধ্রপ্রদেশ।


৪৮)বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?


Ans: সর্দার বল্লভ ভাই প্যাটেল।


৪৯) মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?


Ans: 1858 খ্রিস্টাব্দে 1লা নভেম্বর।


৫০) দুদুমিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন?


Ans: ফরাজি আন্দোলনে।


৫১) স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?


Ans: ডেভিড হেয়ার, 1817 খ্রিস্টাব্দে।


৫২)নওজোয়ান ভারতসভা নামক বিপ্লবী সংগঠন কে তৈরি করেন?


Ans: ভগৎ সিং।


৫৩) উদ্বাস্তু গ্রন্থের লেখক কে?


Ans: হিরণময় বন্দ্যোপাধ্যায়।


৫৪) ইন্ডিয়া লিগ কে কবে গঠন করেন?


Ans: শিশির কুমার ঘোষ, 1875 খ্রিস্টাব্দে।


৫৫) "ইন্ডিয়া ইন ট্রানসিশন" গ্রন্থটি কার লেখা?


Ans: মানবেন্দ্রনাথ রায়।


৫৬) নারী সত্যাগ্রহ সমিতি কে গঠন করেন?


Ans: বাসন্তী দেবী।


৫৭) জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?


Ans: 1906 খ্রিস্টাব্দে।


৫৮) ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি?


Ans: রাজা হরিশচন্দ্র।


৫৯)"কন্যাকে প্রতিপালন করিবেন এবং যত্নের সহিত শিক্ষা দেবেন"-কথাগুলি কোন পত্রিকার উপরের অংশে লিখিত ছিল?


Ans: বামাবোধিনী পত্রিকা।


৬০) এশিয়ার প্রথম ডি.লিট প্রাপ্ত ছাত্র টির নাম কি?


Ans: বেণীমাধব বড়ুয়া।


৬১) হেদায়তি শব্দটির অর্থ কি?


Ans: ঈশ্বরের নির্দিষ্ট পথে গমন।


৬২) নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?


Ans: বিশ্বনাথ সর্দার।


৬৩) ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন?


Ans: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


৬৪) ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন?


Ans: আনন্দমোহন বসু।


৬৫)কে অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?


Ans: বেগম হজরত মহল।


৬৬) উদ্বোধন পত্রিকাটি কবে প্রকাশিত হয়?


Ans: 1899 খ্রিস্টাব্দে।


৬৭) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত ছাপাখানাটির নাম কি?


Ans: সংস্কৃত প্রেস।


৬৮)ভারতে আধুনিক বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়?


Ans: মহেন্দ্রলাল সরকার।


৬৯) মালাবারের হিন্দু জমিদারদের কি বলা হত?


Ans: জেনমি।


৭০) বেট্টি প্রথা কোথায় প্রচলিত ছিল?


Ans: তেলেঙ্গানা।


৭১)"গণবাণী" পত্রিকার সম্পাদক কে ছিলেন?


Ans: মোজাফফর আহমেদ।


৭২) ভগিনী নিবেদিতা বাংলার বিপ্লবী দের কোন বই উপহার দিয়েছিলেন?


Ans: স্বামী বিবেকানন্দের পরিব্রাজক।


৭৩) ভারতে দেবদাসী প্রথা বিলোপের জন্য কে সচেষ্ট হয়েছিলেন?


Ans: মুথুলক্ষ্মী রেড্ডি।


৭৪)গান্ধীজির নেতৃত্বে ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি?


Ans: চম্পারণ সত্যাগ্রহ (1917 খ্রী:)।


৭৫) মধ্যপ্রদেশ ভেঙে ছত্রিশগড় নামক আলাদা রাজ্য কবে গঠিত হয়েছিল?


Ans: 2001 খ্রিস্টাব্দে।


৭৬) বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কটি?


Ans: 22 টি।


 ৭৭) চাইবাসার যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?


Ans: রোগসেস।


৭৮)1931 খ্রিস্টাব্দে "জয়শ্রী" পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন?


Ans: লীলা নাগ।


৭৯) সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন?


Ans: দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।


৮০) জাস্টিস পার্টি কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: 1917 খ্রিস্টাব্দে, সি.এন.মুদালিয়র ও টি.এম. নায়ার।


৮১) কোন পত্রিকাতে সর্বপ্রথম লালন ফকিরের গান প্রকাশিত হয়েছিলো?


Ans: গ্রামবার্তা প্রকাশিকা।


৮২) কবে ভারতে সর্বপ্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়েছিল?


Ans: 1865 খ্রিস্টাব্দে।


৮৩)সাবঅলটার্ন স্টাডিজ গ্রন্থের প্রকাশক কে?


Ans: রনজিৎ গুহ।


৮৪) ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?


Ans: 1792 খ্রিস্টাব্দে।


৮৫) নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য জেমস লঙের কতদিন কারাদণ্ড হয়েছিল?


Ans: এক মাস।


৮৬) অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?


Ans: শিশির কুমার ঘোষ।


৮৭)কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?


Ans: জেমস উইলিয়াম কোলভিল।


৮৮) জগন্নাথ সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন?


Ans: চুয়াড় বিদ্রোহের।


৮৯) ভারতে কবে নীল চাষ শুরু হয়?


Ans: 1777 খ্রিস্টাব্দে।


৯০) মহারানী ভিক্টোরিয়া কর্তৃক ভারতের শাসনভার গ্রহণ করেন কে?


Ans: ক্যানিং।


৯১) ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি?


Ans: বঙ্গভাষা প্রকাশিকা সভা।


৯২) দেশীয় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন কবে চালু হয়?


Ans: 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের শাসনকালে।


৯৩)"A Grammar of the Bengali Language"গ্রন্থটি কে রচনা করেন?


Ans: ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।


৯৪) "অব্যক্ত" গ্রন্থটি রচয়িতা কে?


Ans: আচার্য জগদীশচন্দ্র বসু ৯৫)বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনে কোথায় নেতৃত্ব দিয়েছিলেন?


Ans: অযোধ্যা।


৯৫) গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?


Ans: লালা হরদয়াল, 1913 খ্রিস্টাব্দে, আমেরিকার সানফ্রান্সিসকো শহরে।


৯৬) চট্টগ্রাম ইউরোপীয় ক্লাব আক্রমণে কে নেতৃত্ব দেন?


Ans: প্রীতিলতা ওয়াদ্দেদার।


৯৭) কাকে আধুনিক ভারতের জনক বলা হয়?


Ans: রামমোহন রায় কে।


৯৮) বিরসা মুন্ডার উপাস্য দেবতা কে ছিলেন


Ans: সিং বোঙা।


৯৯) জেলাশাসক ডগলাসকে কে হত্যা করেছিলেন?


Ans: প্রদ্যোৎকুমার ভট্টাচার্য।


১০০)লাহোর ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল?


Ans: 1929 খ্রিস্টাব্দে।


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Ads Area