Ads Area

অসুখী একজন কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Asukhi Ekjon SAQ Question Answer

0

দশম শ্রেনীর অসুখী একজন কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Asukhi Ekjon SAQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেনীর অসুখী একজন SAQ প্রশ্নোত্তর PDF. নিচে দশম শ্রেনীর অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। অসুখী একজন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।


অসুখী একজন কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Asukhi Ekjon SAQ Question Answer




অসুখী একজন - পাবলো নেরুদা

‘অসুখী একজন’ কবিতাটি আসলে পাবলো নেরুদার লেখা স্প্যানিশ কাব্যগ্রন্থ ‘Estravagario’-এর La Desdichada শীর্ষক কবিতাটি যেটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। মূল কাব্যগ্রন্থের নাম ‘বিদেশি ফুলে রক্তের ছিটে’। আলোচ্য পোস্টে পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।


অসুখী একজন কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Asukhi Ekjon SAQ Question Answer


১. কবি কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন?

উত্তরঃ কবি তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন। 

২. ‘বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ’ – এর দ্বারা কবি কী বুঝিয়েছেন?

উত্তরঃ এর দ্বারা কবি সময়ের প্রবাহমানতাকে বুঝিয়েছেন।

৩. ‘তারপর যুদ্ধ এল’ – যুদ্ধ কেমনভাবে এসেছিল?

উত্তরঃ কবির বিবরণ অনুযায়ী, যুদ্ধ এসেছিল ‘রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো’ বীভৎস রূপ নিয়ে।

৪. যুদ্ধের ফলে কাদের মৃত্যু হয়েছিল?

উত্তরঃ যুদ্ধের ফলে শিশু এবং বাড়িদের মৃত্যু হয়েছিল।

৫. “তারা আর স্বপ্ন দেখতে পারল না।’ – কারা স্বপ্ন দেখাতে পারল না?

উত্তরঃ শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখাতে পারল না।

৬. কবির মিষ্টি বাড়িটির পরিচয় দাও।

উত্তরঃ কবির সেই মিষ্টি বাড়ির বারান্দায় একটা ঝুলন্ত বিছানা ছিল, আর ছিল ছড়ানো করতলের মতো পাতাযুক্ত একটা গোলাপি গাছ, চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ।

৭. ‘সব চূর্ণ হয়ে গেল, – কী কী চূর্ণ হয়েছিল?

উত্তরঃ যুদ্ধের ফলে কবির সেই মিষ্টি বাড়ি এবং তার প্রিয় জিনিসগুলি যেমন, ঝুলন্ত বিছানা ছিল, ছড়ানো করতলের মতো পাতাযুক্ত একটা গোলাপি গাছ, চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ চুর্ণ হয়েছিল।

৮. ‘যেখানে ছিল শহর’ – সেখানে কী হয়েছিল?

উত্তরঃ যেখানে শহর ছিল, যুদ্ধের পরে সেখানে অবশিষ্ট ছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা এবং রক্তের একটা কালো দাগ।

৯. ‘অসুখী একজন’ কবিতাটির কবির প্রকৃত নাম কী?

উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতাটির কবি পাবলো নেরুদা যার আসল নাম নেফতালি রিকার্ডো রেইয়েস বাসোয়ালতো।

১০. ‘শিশু আর বাড়িরা খুন হলাে’- ‘শিশু আর বাড়িরা’ খুন হয়েছিল কেন?

উত্তরঃ যুদ্ধের অনিবার্য ফল হিসেবে শিশু আর বাড়িরা খুন হয়েছিল।



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News

ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Ads Area